বিজিবি-বিএসএফ প্রধানদের বার্ষিক বৈঠক নয়াদিল্লিতে শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রধানদের বার্ষিক বৈঠক আজ বুধবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ বৈঠকে বিজিবিপ্রধান মেজর জেনারেল রফিকুল ইসলাম ২০ সদস্যের বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে ২১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএসএফের মহাপরিচালক রমণ শ্রীবাস্তব। খবর বাসসের।