বিজিবি-বিএসএফ প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় কৈলাসহর স্টেডিয়ামে এ ম্যাচ হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুবর্ণজয়ন্তী উপলক্ষে ত্রিপুরার পানিসাগর বিএসএফ কমাড্যান্টের আমন্ত্রণে গতকাল বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম খানের নেতৃত্বে বিজিবির কর্মকর্তা, সদস্যসহ একটি ফুটবল দল কৈলাসহরে যায়।
ম্যাচ শুরুর আগে ত্রিপুরার পানিসাগর বিএসএফের ডিআইজি ডি কে শর্মা বলেন, বিজিবি আমন্ত্রণ জানালে বিএসএফও বাংলাদেশে গিয়ে বিভিন্ন খেলায় অংশ নেবে। এতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। খেলা শেষে দুই দলের খেলোয়াড়, বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপহার সামগ্রী বিনিময় করেন।