বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্তে গত সোমবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ের প্রীতি ভলিবল অনুষ্ঠিত হয়েছে। এতে বিজিবি ৩-০ সেটে বিএসএফকে পরাজিত করেছে।
বিজিবি সূত্র জানায়, প্রীতি ভলিবল খেলায় উপস্থিত ছিলেন রংপুর বিজিবি সেক্টর কমান্ডার জুলফিকার আলী, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী, বিজিবি রংপুর সেক্টরের কর্মকর্তা লে. কর্নেল সফিউল আলম প্রধান এবং ফালাকাটা বিএসএফের সেক্টর কমান্ডার অশোক কুমার। পরে চ্যাম্পিয়ন বিজিবি দলের অধিনায়ক নায়েক শরিফুল ইসলামের হাতে ট্রফি তুলে দেন অশোক কুমার। বিএসএফের দলের অধিনায়কের হাতে রানারআপ ট্রফি তুলে দেন রংপুর বিজিবির সেক্টর কমান্ডার জুলফিকার আলী।