বিজিবি-বিএসএফ বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে চাতলাপুর বাগানের বাংলোতে বৈঠক শুরু হয়। বৈঠকে বিজিবির পক্ষে শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম খান ও বিএসএফের পক্ষে পানিসাগর সেক্টরের কমান্ডার ডি কে শর্মা নেতৃত্ব দেন। বৈঠকে সীমান্তবর্তী ধলাই ও খোয়াই নদের তীর সংরক্ষণের কাজ দ্রুত সম্পন্ন, মাদকদ্রব্য পাচার রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিকেল চারটা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির ৪৬ ব্যাটালিয়নের কমান্ডার নাসির উদ্দিন আহমদ।
জুড়ী ও কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি