বিজিবি-বিএসএফ বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ জুন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যসোসিয়েশনের কার্যালয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে এই বৈঠক হয়। এ বৈঠকে সাত সদস্যের বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন খুলনা সেক্টরের কমান্ডার (ভি-২) মেজর আবুল কালাম আজাদ। বিএসএফের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কলকাতা সেক্টরের কমান্ডার লে. কর্নেল আশিক বেয়ারা।