বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে গতকাল সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে এক বৈঠক হয়েছে। রংপুরে বিজিবির সেক্টর কমান্ডারের কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাগভাণ্ডার এলাকার সীমান্ত পিলারের কাছে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে রংপুর সেক্টর কমান্ডার মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল এবং ভারতের পক্ষে কোচবিহার সেক্টরের ডিআইজি শ্রী কৈলাশ চাঁদের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকে সীমান্ত হত্যা, মাদকদ্রব্য পাচার ও মাদক কারখানা বন্ধের জন্য বিজিবির পক্ষ থেকে আহ্বান করা হলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় বিএসএফ।