বিজিবি-বিএসএফ ভলিবল ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল পাঁচটায় বাংলাদেশের দিনাজপুরের হিলি সীমান্তের ওপারে ভারতের হিলির মথুরাপুর বিএসএফ ক্যাম্প চত্বরে খেলাটি অনুষ্ঠিত হয়। ভারতের পতিরাম ২৮ বিএসএফ ব্যাটালিয়ন খেলাটির আয়োজন করে। খেলাটি ২-২-এ ড্র হয়। এ সময় বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মেহেদী হাসান ও পতিরাম ২৮ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সত্যবীর সিংসহ উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জয়পুরহাট-৩ বিজিবির উপসহকারী পরিচালক (ডিএডি) এ বি এম জাহাঙ্গীর আলম জানান, বিকেল পাঁচটায় ভলিবল ম্যাচটি শুরু হয়। শেষ হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়।