বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলন আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে ছয় দিনব্যাপী সম্মেলন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। খবর বাসসের।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে কাল শুক্রবার। সম্মেলনে যোগ দিতে বিএসএফের মহাপরিচালক দেবেন্দ্র কুমার পাঠকের নেতৃত্বে ২০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল আজ ঢাকায় এসে পৌঁছাবে।