বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ৬৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে মিষ্টি বিনিময় হয়েছে।
হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আতাহার আলী জানান, সকাল নয়টায় বিএসএফের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বিজিবির কাছে পাঁচ প্যাকেট মিষ্টি পাঠানো হয়। সকাল সাড়ে নয়টায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের জন্য পাঁচ প্যাকেট মিষ্টি পাঠানো হয়।
জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খসরু সাব্বির আলী সত্যতা নিশ্চিত করেছেন।