বিজিবি-বিএসএফ সমন্বয় সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার ভোমরা সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের সমন্বয় সম্মেলন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।সমন্বয় সম্মেলনে ১১ সদস্যের বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আলী আহমেদ খান। ১৪ সদস্যের বিএসএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কলকাতা সেক্টর সদর দপ্তরের ডিআইজি ডি এস ভাটি। ভোমরা বন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন ভবনে সকাল পৌনে ১০টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এ সম্মেলন চলে।