বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ঢাকায় শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন গতকাল রোববার ঢাকায় শুরু হয়েছে।
বিজিবি সদর দপ্তর পিলখানায় সম্মেলনে বাংলাদেশের ১৯ সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ। ভারতের ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফের মহাপরিচালক সুভাষ যোশী।
সম্মেলনের শুরুতে বিজিবির মহাপরিচালক জানান, সীমান্ত এলাকায় বাংলাদেশের নিরস্ত্র নাগরিক হত্যা, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে।