বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত বিজিবি লাউরগড় বিওপিসংলগ্ন মেইন পিলারের (পিলার নম্বর ১২০৩/৩) পাশে ভারতের অভ্যন্তরে গোমাঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর পর্যায়ের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ সভা হয়। পরে বিজিবি ও বিএসএফের সদস্যদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।বিজিবি সূত্রে জানা গেছে, সভায় বাংলাদেশের পক্ষে বিজিবি সিলেট অঞ্চলের সেক্টর কামান্ডার মোহাম্মদ খায়রুজ্জামান এবং ভারতের পক্ষে বিএসএফ শিলং সেক্টরের ডিআইজি শ্রী এ আস্তনা নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে উভয় দেশের বিজিবি ও বিএসএফের আঞ্চলিক পর্যায়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।সভায় সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর ভারতীয় খাসিয়া কর্তৃক গুলিবর্ষণ, সীমান্তসংক্রান্ত বিভিন্ন অপরাধ, অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত অপরাধ সংঘটিত হওয়ার স্থানসমূহ চিহ্নিতকরণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।