বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ে সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পিলখানায় গতকাল রোববার শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন।

পিলখানায় বিজিবির সদর দপ্তরে এই সম্মেলন চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া এ সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা ও আহত করা, বাংলাদেশিদের অপহরণ ও আটক, অস্ত্র ও মাদক পাচার বন্ধ, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণকাজ, আখাউড়া আইসিপির ভারতীয় অংশে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন, উভয় দেশের সীমান্তে নদীর তীর সংরক্ষণ কাজে সহায়তা, চোরাচালানি ও অপরাধীদের বিষয়ে তথ্য বিনিময় ইত্যাদি।