বিজিবি-বিএসএফের যৌথ সমন্বয় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ, সীমান্ত এলাকার বিভিন্ন মেরামত ও উন্নয়নমূলক কাজসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে গতকাল বুধবার হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া চা-বাগানের বাংলোয় বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের যৌথ সমন্বয় সভা হয়েছে।সভায় বাংলাদেশ-ভারত সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার (সিবিএমপি) আওতায় উভয় পক্ষের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন অপরাধ, অনুপ্রবেশ ও নদীর তীর সংরক্ষণ নিয়েও আলোচনা হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ খায়রুজ্জামান। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নেতৃত্বে ছিলেন বিএসএফের তেলিয়ামুড়া সেক্টরের উপমহাপরিদর্শক (ডিআইজি) রাজীব সিনহা।