বিজিবি মহাপরিচালকের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় গত ৫ ফেব্রুয়ারি ‘বড় বড় কথা’ শিরোনামে প্রকাশিত উদ্ধৃতির প্রতিবাদ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন পেট্রোলবোমায় আহত রোগীদের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য তিনি ২৮ জানুয়ারি সেখানে যান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আশা করি, নতুন করে আর কেউ পেট্রোলবোমায় দগ্ধ হয়ে বার্ন ইউনিটে আসবে না।’ কিন্তু পত্রিকায় এ বক্তব্য খণ্ডিতভাবে ছাপা হয়েছে। ‘আর কেউ বার্ন ইউনিটে আসবে না’—এভাবে তিনি কোনো মন্তব্য করেননি।