বিজিবি মিষ্টি পাঠাল বিএসএফকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিজিবির কোম্পানি কমান্ডারদের মাধ্যমে বিএসএফের উত্তরাঞ্চল ফ্রন্টের আইজি, শিলিগুড়ি সেক্টর ও কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি ও পাঁচটি ব্যাটালিয়নের অধিনায়কদের কাছে মিষ্টি পাঠানো হয়। এ ছাড়া প্রতিটি সীমান্ত ফাঁড়িতেও মিষ্টি পাঠানো হয়েছে।

বিজিবির পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ আরিফুল হক বিজয় দিবসের শুভেচ্ছা হিসেবে বিএসএফকে মিষ্টি পাঠানোর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরও উন্নয়ন এবং বিজয় দিবসের শুভেচ্ছা হিসেবে মিষ্টি পাঠানো হয়েছে। মিষ্টি পেয়ে বিএসএফের কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছেন।