বিজিবি মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে সড়ক-মহাসড়কে পণ্য এবং যাত্রীবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১২ প্লাটুন সৈনিক মোতায়েন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় বিজিবি দিনাজপুর সেক্টরের অতিথিশালায় মতবিনিময় সভায় বিজিবি দিনাজপুর সেক্টরের অধিনায়ক কর্নেল হা হেন মংএ কথা জানান। তিনি বলেন, জেলা সদর, চিরিরবন্দর, রানীরবন্দর, বীরগঞ্জ, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, হাকিমপুর উপজেলার বিভিন্ন মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল দল কাজ করছে। দিনাজপুর অফিস