বিজিবি-লুণ্ঠিন পতাকা বৈঠকে নৌকা ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের মংডু শহরে গতকাল বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী লুণ্ঠিন বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে। বৈঠকের পর বাংলাদেশি একটি ইঞ্জিনচালিত নৌকাসহ জাল ফেরত দেওয়া হয়। বিজিবি সূত্র এসব কথা জানায়।
বিজিবি সূত্র জানায়, গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লুণ্ঠিন বাহিনীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির টেকনাফ সদর চৌকির কোম্পানি কমান্ডার সুবেদার মোহামঞ্চদ জাকারিয়া। লুণ্ঠিন বাহিনীর পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৬ নম্বর সেক্টরের পেরাংপুরু ক্যাম্পের কমান্ডার ইয়া উইন।
৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন এইচ কামরুল হাসান প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে নাফ নদীতে জাল ফেলে মাছ ধরার সময় একটি ইঞ্জিনচালিত নৌকা মিয়ানমারের জলসীমানা অতিক্রম করায় লুণ্ঠিন বাহিনী সেই নৌকাসহ জাল নিয়ে যায়। পরে বিজিবি নৌকা ও জাল ফেরত চেয়ে চিঠি পাঠালে গতকাল পতাকা বৈঠকের মাধ্যমে তা ফেরত দেওয়া হয়।