বিজিবি সদর দপ্তরে বার্ড ফ্লু শনাক্ত, মুরগি নিধন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের খামার থেকে সব মুরগি মেরে ফেলা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে মুরগি নিধন শুরু হয়েছে।বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, পিলখানা সদর দপ্তরে মুরগির একটি খামার রয়েছে। এতে রয়েছে ব্রয়লার ও লেয়ার মুরগি। দুটি আলাদা শেডে এগুলো রাখা হয়েছে। বিজিবির উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক প্রথম আলোকে জানান, যে শেডে ব্রয়লার মুরগি আছে সেখানে একটি মুরগি মারা যায়। মৃত মুরগি পরীক্ষা করে বার্ড ফ্লু শনাক্ত করা হয়। এরপর চিকিৎসকের পরামর্শ নিয়ে সব মুরগি নিধন করা হচ্ছে। তিনি বলেন, দুটি শেডে ১০-১২ হাজার মুরগি রয়েছে।