প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে চোরাচালানিদের হামলায় কড়িয়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্য ল্যান্সনায়েক রাসেল আহত হয়েছেন। তাঁকে পাঁচবিবির মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছোট মানিক গ্রামের রাস্তায় বিজিবির টহল দল মোটরসাইকেলযোগে আসা দুজনকে থামানোর সংকেত দেয়। তারা মোটরসাইকেল না থামিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের পিছু নেয়। পরে তারা বিজিবি সদস্যদের ওপর হামলা করে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে।