বিজিবি সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের ঘটনায় সাজাপ্রাপ্ত এক আসামি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন। তাঁর নাম মো. সোলায়মান (৬১)। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার সেন্দি গ্রামের বাসিন্দা ছিলেন। চলতি বছরের মে মাসে তাঁর সাজা শেষ হওয়ার কথা ছিল। কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুবোধ রঞ্জন সাহা জানান, সোলায়মান বিডিআর বিদ্রোহের মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত বুধবার রাতে তাঁর বুকে ব্যথা শুরু হয়। এরপর তাঁকে কারা হাসপাতালে ভর্তি করানো হয়।