বিজিবি সদস্যের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কেন্দ্রীয় কারাগার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সাইদুল হক (৪০) নামের সাজাপ্রাপ্ত বিজিবির এক সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কারারক্ষী আবদুল মজিদ সাইদুলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। আবদুল মজিদ জানান, বিডিআর বিদ্রোহের আগেই সাইদুলের ক্যানসার ধরা পড়ে। তার পর থেকে এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন্ন স্থ্থানে তাঁর চিকিৎসা করা হয়। বিডিআর বিদ্রোহ মামলায় তাঁর দুই বছরের কারাদণ্ড হয়েছিল।