বিজিবি সেক্টর কমান্ডারের গাড়িবহরে হামলায় গ্রেপ্তার ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) রাজশাহী সেক্টর কমান্ডারের গাড়িবহরে হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ৫৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতভর অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২০ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে যৌথ অভিযান চলাকালে পৌর এলাকার নতুন হাটে সাধারণ মানুষকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাত সোয়া আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকায় বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মিজানুর রহমানের গাড়িবহরে হামলা চালান শিবিরের কর্মীরা। বিজিবির ৯ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম বলেন, ‘আমাদের নির্দেশনা ছিল, সাধারণ মানুষকে যেন হয়রানি করা না হয়।’