প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ-পশ্চিম রিজিয়নের তত্ত্বাবধানে কুষ্টিয়া সেক্টরের ব্যবস্থাপনায় বিজিবি হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে। কুষ্টিয়ায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে গতকাল রোববার সকালে যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মো. মাহবুবুর রহমান, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আ ন ম নজরুল ইসলাম বলেন, প্রতিযোগিতায় বিজিবির চারটি রিজিয়ন যশোর, রংপুর, সরাইল, চট্টগ্রাম, ঢাকা সেক্টরসহ মোট পাঁচটি দল অংশ নিয়েছে। ৮ মার্চ বিকেলে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হবে।