বিজিবিকে বিএসএফের মিষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর উপজেলার হিলি ক্যাম্পে বিজিবির হাতে মিষ্টি তুলে দিচ্ছেন বিএসএফের কর্মকর্তা। ছবি: এ এস এম আলমগীর
দিনাজপুরের বিরামপুর উপজেলার হিলি ক্যাম্পে বিজিবির হাতে মিষ্টি তুলে দিচ্ছেন বিএসএফের কর্মকর্তা। ছবি: এ এস এম আলমগীর

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মিষ্টি উপহার দিয়েছে ভারতের  সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার হিলি ক্যাম্পে মিষ্টি উপহার দেওয়া হয়।
বিরামপুর উপজেলার হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আতাহার আলী জানান, বিএসএফের পশ্চিমবঙ্গের প্রধান নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক (আইজি) শাহ এস কে সুদ বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে  হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার  আতাহার আলীর সঙ্গে সৌজন্যসাক্ষাত্ করেন। এ সময় তিনি বিজিবির সদস্যদের জন্য মিষ্টি উপহার দেন।