বিজিবিকে মিষ্টি দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ সোমবার সকাল ১০টার দিকে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার জাফরুল্লাহ খান হিলি সীমান্তের তল্লাশি চৌকি গেটের শূন্যরেখায় উপস্থিত হন। তিনি বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার আবদুল মান্নানের সঙ্গে কুশলবিনিময় করেন। পরে বিএসএফের পক্ষÿথেকে এই কর্মকর্তা বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার, জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও হিলি সিপি ক্যাম্পের জন্য তিন প্যাকেট মিষ্টি উপহার দেন।

বিজিবির কর্মকর্তা আবদুল মান্নান জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিএসএফ মিষ্টি উপহার দিয়েছে। বিজিবিও বাংলাদেশের জাতীয় দিবসে তাদের মিষ্টি উপহার দিয়ে থাকে।