বিজিবিকে মিষ্টি বিএসএফের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফ গতকাল বৃহস্পতিবার বিজিবিকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দিয়েছে। সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের হিলি তল্লাশি কেন্দ্রের (সিপি) আঙিনায় ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল মান্নান মোল্লার হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন বিএসএফের হিলি ক্যাম্পের পরিদর্শক জামিল বাদশা। জামিল বাদশা বলেন, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ মিষ্টি উপহার দেওয়া হয়েছে।