বিজিবিতে যুক্ত হলো নতুন ব্যাটালিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যুক্ত হলো নতুন আরেকটি ব্যাটালিয়ন। গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে ৫৯তম এই ব্যাটালিয়নের উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আজিজ আহমেদ। তিনি বলেন, সীমান্ত পাহারা আরও গতিশীল করতে ১২টি নতুন ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় নতুন এই ব্যাটালিয়ন যাত্রা শুরু করল। শুধু সীমান্ত পাহারা নয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবে বিজিবি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবির উত্তর-পশ্চিমাঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল কে এম ফেরদাউসুল শাহাব, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন প্রমুখ।