বিজিবির আরও চারটি নতুন সেক্টর হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতীতের দুঃখজনক ঘটনা ভুলে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) শক্তিশালী করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বিজিবিকে কয়েকটি অঞ্চলে (রিজিওন) ভাগ করা হচ্ছে। বিজিবির আরও নতুন চারটি সেক্টর যোগ হবে।বিজিবির এক বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন স্বাগত বক্তব্য দেওয়ার পর ৫৭ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের হাতে নগদ টাকাসহ উপহার তুলে দেন সাহারা খাতুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব মনজুর হোসেন ও জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার উপস্থিত ছিলেন।মুক্তিযুদ্ধে অবদানের জন্য তৎকালীন ইপিআরের দুজন বীরশ্রেষ্ঠ, আটজন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম এবং ৭৭ জন বীর প্রতীকসহ মোট ১১৯ জন বিভিন্ন খেতাব পান। তাঁদের মধ্যে গতকাল ৫৭ জনকে ঢাকায় এবং অন্যদের দেশের বিভিন্ন সেক্টরে সংবর্ধনা দেওয়া হয়।