বিজিবির এক সদস্যের মৃত্যু
সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্য গতকাল শুক্রবার মারা গেছেন। দুলাল হোসেন (৪৮) নামের এই সদস্য রাঙামাটিতে বিজিবির ২৬ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক ছিলেন।নিউমার্কেট থানা সূত্র জানায়, দুলাল হোসেন কয়েক দিন আগে ১০ দিনের ছুটিতে কর্মস্থল রাঙামাটি থেকে তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় যান। সেখানে তাঁর বুকে ব্যথা বেড়ে যায়। গতকাল বিকেলে স্বজনেরা গ্রামের বাড়ি থেকে তাঁকে ঢাকার পিলখানায় বিজিবি হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ হোসেন চৌধুরী সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে বলা হয়, দুলালের শরীরে কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, হূদেরাগে আক্রান্ত হয়ে দুলালের মৃত্যু হতে পারে। সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতার কারণে লাশের ময়নাতদন্ত করানো হচ্ছে।