বিজিবির কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা বিজিবির অধিনায়ক মেজর নজির আহমেদ বকসির নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরতলির বাঁকাল ও লাবসা বেদেপল্লিতে কম্বল বিতরণ করা হয়েছে। রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এ ছাড়া সাতক্ষীরা সদর থানার সামনে সাতক্ষীরা-আশাশুনি সড়কের পাশে খালি গায়ে শীতে ন্যুব্জ হয়ে যাওয়া এক বৃদ্ধকে কম্বল দেওয়া হয় বিজিবির পক্ষে। মেজর নজির আহমেদ বকসি বলেন, যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই, তাদের মধ্যে এ শীত মৌসুমে কয়েক দফায় কম্বল বিতরণ করা হবে।