বিজিবির কারাবন্দী এক সদস্যের হাসপাতালে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) কারাবান্দী এক সদস্য (সাবেক বিডিআর) রাজধানীর মিটফোর্ড হাসপাতালে গতকাল সোমবার ভোরে মারা গেছেন। তাঁর নাম আবুল কাশেম (৪৮)। হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ৭ ফেব্রুয়ারি আবুল কাশেমকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।মৃত আবুল কাশেমের শ্যালক আবু হানিফ জানান, তাঁর ভগ্নিপতি বান্দরবানের বলিপাড়ায় বিজিবির ১০ ব্যাটালিয়নে হাবিলদার ছিলেন। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের পর কাশেমকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। বন্দী অবস্থায় স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে গত ১৭ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।