বিজিবির ডিজির লোক পরিচয় দেওয়ায় তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গত মঙ্গলবার সাতক্ষীরা সীমান্তের চোরাচালানি আবদুল খালেকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
তাঁরা হলেন খুলনার বয়রা এলাকার মেহেদী হাসান ও রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বড় পাঠুরিয়া গ্রামের আসাদুজ্জামান ও সাতক্ষীরার সদর উপজেলার তলুইগাছা গ্রামের আবদুল খালেক।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর আনোয়ারুল মাজহার জানান, ওই তিনজন মঙ্গলবার বেলা ১২টার দিকে বিজিবি সদরের প্রধান গেটে এসে বিজিবির মহাপরিচালকের লোক বলে পরিচয় দিয়ে ৩৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ আর পারভেজ মজুমদারের সঙ্গে দেখা করতে চান। তাৎক্ষণিকভাবে বিজিবি অধিনায়ক বিজিবির মহাপরিচালকের সঙ্গে কথা বলে নিশ্চিত হন তিনি কাউকে তাঁর কাছে পাঠাননি। এরপর তাঁদের আটক করে সদর থানায় সোপর্দ করা হয়।