বিজিবির দাপ্তরিক পোশাক প্রবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দাপ্তরিক পোশাক প্রবর্তন করা হয়েছে। বাহিনীর সদস্যরা দাপ্তরিক কাজের সময় এই পোশাক পরবেন। তবে দাপ্তরিক কাজ ছাড়া সীমান্তে বা অন্য সময় তাঁরা নির্ধারিত কম্ব্যাট পোশাক ব্যবহার করবেন। বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, দাপ্তরিক পোশাক হবে হালকা বাদামি রঙের শার্ট এবং খয়েরি রঙের প্যান্ট। বিজিবি সদস্যদের বর্তমান কম্ব্যাট পোশাকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রঙের দাপ্তরিক পোশাক সরবরাহ করা হবে। তবে সীমান্ত এলাকায় নিয়োজিত সদস্যরা বিজিবির প্রচলিত কম্ব্যাট পোশাকেই দায়িত্ব পালন করবেন।বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০ এর ধারা ১৩৬ ও প্রদত্ত ক্ষমতাবলে সরকারের পূর্বানুমোদনক্রমে মহাপরিচালক গত ১৩ ফেব্রুয়ারি এই প্রজ্ঞাপন জারি করেছেন।