প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত-শিবিরের কর্মীদের হামলায় নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্যের পরিবার গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেছেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে বিজিবির নিহত দুই সদস্যের প্রত্যেক পরিবারের কাছে ১০ লাখ টাকার সেভিং সার্টিফিকেট হস্তান্তর করেন। নিহত বিজিবি সিপাহি লাবলু হোসেনের বাবা আবদুস সোবহান এবং নিহত জেসিও নায়েব সুবেদার শাহ আলমের স্ত্রী নাসরীন আক্তার আলেয়া এই সেভিং সার্টিফিকেট গ্রহণ করেন।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের জন্য দলীয় নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে জামায়াত-শিবির কর্মীদের বিক্ষোভকালে তাঁদের হাতে বিজিবির ওই দুই সদস্য নিহত হন।