বিজিবির ধামেরঘাট সীমান্ত ফাঁড়ির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বোদা উপজেলার কালীগঞ্জ সীমান্তে ধামেরঘাট নামে বিজিবির ২৬তম সীমান্ত ফাঁড়ির যাত্রা শুরু হয়েছে। ঠাকুরগাঁও সেক্টর অধিনায়ক কর্নেল মোহামঞ্চদ ইকবাল গতকাল রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই সীমান্ত ফাঁড়ির উদ্বোধন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ কে এম শামীম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফজলার রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর এ টি এম নাজমুল হুদা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম প্রমুখ।
বিজিবি সূত্র জানায়, এই ফাঁড়ি চালুর ফলে সীমান্তে বিজিবির নজরদারি আরও বাড়বে। এর ফলে এই এলাকায় বিজিবি সদস্যরা চোরাচালান ও মাদকদ্রব্য পাচার বন্ধে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবেন।