বিজিবির নতুন ডিজি আবুল হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর জেনারেল আবুল হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিজিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে।
মেজর জেনারেল আবুল হোসেন রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিজিবির বর্তমান ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন। আজিজ আহমেদকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরার জন্য তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে বলে একই প্রজ্ঞাপনে বলা হয়।