বিজিবির নতুন প্রধান আবুল হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল আবুল হোসেন। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আবুল হোসেন রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মেজর জেনারেল আবুল হোসেন মেজর জেনারেল আজিজ আহমদের স্থলাভিষিক্ত হবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘মেজর জেনারেল আবুল হোসেনকে বিজিবির মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।’ মেজর জেনারেল আজিজ আহমদকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যর্পণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।