বিজিবির নতুন ফাঁড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে পাহারা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নতুন সাতটি সীমান্ত ফাঁড়ি প্রতিষ্ঠা করতে যাচ্ছে। শ্রীমঙ্গলে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের মেজর মাহমুদ হাসান বলেন, সীমান্ত এলাকায় পাহারা জোরদারের জন্য উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল, চাম্পা পাড়া, তৈলং পাড়া ও বাঘাছড়া; আদমপুরে কেলাঞ্জি পুরানপুঞ্জি, মাধবপুরের মত্রেবল (ধলই) এবং শমশেরনগর ইউনিয়নের বাঘিছড়ায় ফাঁড়ি স্থাপন করা হবে। কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম জানান, নতুন সীমান্ত ফাঁড়ি স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছে। এরই মধ্যে কয়েকটি ফাঁড়ি ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।