বিজিবির পদক্ষেপের প্রতিবাদে হিলিতে হরতালের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে অামদানি করা পণ্যের তালিকায় (ম্যানিফেস্ট) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাধারণ তল্লািশর মহড়া দেওয়ার প্রতিবাদে হরতালের ডাক দিয়েছেন সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও স্থানীয় ব্যবসায়ীরা।
সিঅ্যান্ডএফ ও ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, বিজিবি তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করায় আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আন্দোলনকারীরা।
গত বুধবার থেকে বন্দরে শুরু হওয়া অবরোধের পঞ্চম দিনে গতকাল রোববার হিলি চারমাথা মোড়ে রাস্তা অবরোধ রেখে সমাবেশ করেন আন্দোলনকারীরা৷ সমাবেশ থেকে হরতালের ডাক দেওয়া হয়৷ এতে বেলা ১১টা থেকে দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে৷
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম আজাদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কাঁচামাল আমদানিকারক গ্রুপের আহ্বায়ক হারুনুর রশীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, ব্যবসায়ী জামিল হোসেন প্রমুখ৷