বিজিবির পাহারায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাহারায় জ্বালানি তেলবাহী যান চলাচল শুরু হয়েছে। অবরোধ চলাকালে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিজিবি। গতকাল সকালে ও দুপুরে দুই দফায় জ্বালানি তেলবাহী যানগুলো ডিপোতে পৌঁছাতে নিরাপত্তা সহায়তা দেওয়া হয়। সিলেট বিভাগ পেট্রলপাম্প অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, অবরোধ ও হরতালের কারণে সিলেট বিভাগের ১১৪টি পেট্রলপাম্পই জ্বালানি তেলের সংকটে পড়েছে। এর মধ্যে নগরে ৪৫টিসহ সিলেট জেলায় ৭০টি পাম্প রয়েছে। এসব পাম্পে প্রতিদিন ডিজেলের চাহিদা ১০ লাখ লিটার। আর পেট্রল ও অকটেনের চাহিদা এক থেকে দুই লাখ লিটার। অবরোধ শুরুর পর কৈলাসটিলা ও আরপিজিসিএল থেকে ডিজেল চার লাখ লিটার ও ৭০ হাজার লিটার পেট্রল এনে সংকট সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে।