বিজিবির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ২২ জানুয়ারি ‘কুড়িগ্রামে বিজিবি সদস্যের পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রতিবাদপত্রে বিজিবি দাবি করেছে, ২০ জানুয়ারি ৪৫ বিজিবি কুড়িগ্রামের আওতাধীন কুরুষা ফেরুষা থেকে গাঁজাসহ মো. ছয়দার আলীকে আটক করা হয়। এরপর ছয়দার অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিজিবি তাঁকে প্রহার করেনি।