বিজিবির প্রশিক্ষণ পরিদর্শনে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের জন্য ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। আজ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাঁরা বাংলাদেশে অবস্থান করবেন।গতকাল রোববার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে বিএসএফ প্রতিনিধিদলটি চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের বিভিন্ন কার্যক্রম দেখবে। এ ছাড়া তাঁরা পিলখানায় বিজিবির সদর দপ্তর ও বিজিবি স্মৃতিসৌধ ‘সীমান্ত গৌরব’ পরিদর্শন করবেন এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।