বিজিবির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৫তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে অংশ নেন বিজিবির ১ হাজার ৪১০ জন নবীন সদস্য। তাঁদের মধ্যে কুচকাওয়াজে রতন চন্দ্র বর্মণ, ফায়ারিংয়ে সামিনুর রহমান, সঙিন যুদ্ধে মো. সোহেল রানা, শারীরিক উৎকর্ষতায় ইমরান আলী এবং চারটি বিষয়েই মো. মাইনুল খন্দকার সেরা রিক্রুট নির্বাচিত হন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট কর্নেল লুৎফুল কবির ভূঞা, ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম ও কর্নেল এস এম অলিউর রহমান।