বিজিবির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
বিজিবির ১ হাজার ৯৩ জন নবীন সদস্য কুচকাওয়াজে অংশ নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আজমল কবীর এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট কর্নেল লুৎফুল কবির ভূঞা, প্যারেড কমান্ডার মেজর মোহাম্মদ তারিকুল ইসলাম।