বিজিবির বাধার মুখে জেএসএস কর্মসূচি পালন করতে পারেনি বিজিবির অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচিতে বিজিবির বাধার মুখে মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) মৃত্যুবার্ষিকী পালন করতে পারেনি দাবি করে জনসংহতি সমিতি (জেএসএস) তীব্র প্রতিবাদ জানিয়েছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির বলীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক জেএসএসের উপজেলা সভাপতিকে চসাথোয়াই মারমাকে নাজেহাল করেছেন বলেও দাবি করা হয়েছে। তবে বিজিবির অধিনায়ক নূরুল মোমেন চৌধুরী জেএসএসের কর্মসূচিতে বাধা দেওয়ার কথা অস্বীকার করে বলেছেন, গত শনিবার সেনাবাহিনীর প্রধান থানচি এসেছিলেন। এ জন্য তাঁর সফরের পরে কর্মসূচি পালন করতে অনুরোধ করা হয়েছিল।জেএসএসের জেলা সাধারণ সম্পাদক ক্যবমাং মারমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমএন লারমার ২৯তম মৃত্যুবার্ষিকী পালনের জন্য আগে থেকে ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিজিবি ও স্থানীয় প্রশাসন থেকে সেনাপ্রধানের আগমনের বিষয়টি জানানো হয়নি। জেএসএসের সাধারণ সম্পাদক চসাথোয়াইকে হঠাৎ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নূরুল মোমেন চৌধুরী ডেকে কোনো কিছু না বলে কর্মসূচি বন্ধ করতে বলেন। বিজিবির অধিনায়ক নূরুল মোমেন চৌধুরী বলেন, জেএসএসের কর্মসূচি সম্পর্কে প্রশাসনকে অবহিত করা হয়নি। অবহিত করা হলে সেনাবাহিনী প্রধানের সফরসূচির সঙ্গে সংগতি রেখে সময় নির্ধারণ করা সম্ভব হতো।