বিজিবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন আবুল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল হোসেন
আবুল হোসেন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল আবুল হোসেন। গতকাল বুধবার সকালে পিলখানায় বিজিবির সদর দপ্তরে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে গতকাল সকালে তিনি পিলখানায় পৌঁছালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই দায়িত্ব গ্রহণের আগে তিনি রাষ্ট্রপতির সামরিক সচিবের দায়িত্বে ছিলেন।
মেজর জেনারেল আবুল হোসেন ১৯৬২ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন এবং ১৯৮১ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আজীবন ফেলো এবং এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজের সম্মানিত ফেলো। বিজ্ঞপ্তি।