প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় গতকাল সোমবার ৪৮৭ ছিন্নমূল মানুষের মধ্যে সোয়েটার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বেলা সাড়ে ১১টায় এই কর্মসূচির উদ্বোধন করেন ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিকুর রহমান। এর আগেও বিজিবির সদস্যরা দুর্গম ফুলতলী, ঘুমধুম ও দৌছড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছেন।
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার