বিজিবির সাবেক ডিজি আজিজের পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদ্য বিদায়ী মহাপরিচালক আজিজ আহমেদকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাঁকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন্যাল কমান্ডর জিওসি হিসেবে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিজিবির নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন মেজর জেনারেল আবুল হোসেন।