বিজিবির হাতে আটক ৫০০ কেজি মসলা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে আটক করা ৫০০ কেজি ভারতীয় জিরা ও এলাচ ছিনতাই করেছে চোরাকারবারিরা। ঘটনার সময় বিজিবি সদস্যরা একটি গুলি ছোড়েন। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার কলরোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাতক্ষীরার ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বাছির ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনার সময় বিজিবি সদস্যরা একটি গুলি ছুড়েছেন। তবে গুলিতে কেউ হতাহত হয়নি।